redterter

Project Type: rtete
Name:
rtete
Mobile:
01515265842
Address:
asdtart

Project Description

ষিবান্ধব সরকারের গৃহীত যুগোপযোগী নীতিমালার ফলে বাংলাদেশ বর্তমানে বিশ্ব কৃষি খাতে একটি রোল মডেল হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। কৃষির সকল সেক্টরেই আমাদের সাফল্য উল্লেখযোগ্য। মাঠ ফসল, বিশেষ করে দানা জাতীয় শস্য উৎপাদনে বিগত কয়েক বছরে ধারাবাহিক অগ্রগতি অর্জিত হয়েছে। এ অর্জন ধরে রাখার পাশাপাশি উৎপাদিত কৃষিপণ্যের নিরাপদ সংরক্ষণ, গুণগত মান বজায় রাখা এবং কার্যকর বাজার ব্যবস্থাপনা নিশ্চিত করা অত্যন্ত জরুরি হয়ে পড়েছে। কৃষি মন্ত্রণালয়, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এবং মাঠপর্যায়ের কৃষকদের নিরলস প্রচেষ্টার ফলে দেশে ফল, সবজি ও অন্যান্য উদ্যান ফসলের উৎপাদন উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। তবে পর্যাপ্ত কোল্ড স্টোরেজ ও আধুনিক সংগ্রহোত্তর ব্যবস্থাপনার অভাবে উৎপাদিত পণ্যের একটি বড় অংশ নষ্ট হয়ে যায়, ফলে কৃষক ন্যায্যমূল্য থেকে বঞ্চিত হন এবং জাতীয় পর্যায়ে অর্থনৈতিক ক্ষতি হয়। উন্নত দেশগুলোতে আধুনিক কোল্ড চেইন ও সংরক্ষণ প্রযুক্তির মাধ্যমে অল্প জায়গায় অধিক পরিমাণ কৃষিপণ্য দীর্ঘ সময় নিরাপদে সংরক্ষণ করা হচ্ছে, যা তাদের কৃষি বাণিজ্য সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। বাংলাদেশের প্রেক্ষাপটে গ্রামীণ ও কৃষক পর্যায়ে সহজপ্রাপ্য ফার্মার্স মিনি কোল্ড স্টোরেজ স্থাপন করে কৃষিপণ্যের অপচয় হ্রাস, সংরক্ষণ সক্ষমতা বৃদ্ধি এবং কৃষকের আয় বৃদ্ধির সুযোগ সৃষ্টি করা এখন সময়ের দাবি। বর্তমানে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আওতায় দেশের বিভিন্ন জেলায় উদ্যান কার্যক্রম সম্প্রসারণ অব্যাহত রয়েছে। উৎপাদন বৃদ্ধির ধারাবাহিকতা বজায় রাখতে সংগ্রহোত্তর অবকাঠামো শক্তিশালী করা অপরিহার্য। সরকার দেশের পশ্চাৎপদ এলাকার কৃষির সার্বিক উন্নয়নে বিশেষ গুরুত্বারোপ করেছেন এবং বিভিন্ন নীতিমালা গ্রহণ করেছেন। শস্যের নিবিড়তা বৃদ্ধির মাধ্যমে ফসল উৎপাদন বৃদ্ধি যেমন সরকারের অগ্রাধিকার পরিকল্পনা, তেমনি সীমিত ভূমি সম্পদের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করে খাদ্য নিরাপত্তা অর্জন এবং দারিদ্র্য হ্রাস করাও সমান গুরুত্বপূর্ণ। উপরোক্ত বিষয়াবলীর প্রেক্ষিতে খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণ ও দারিদ্র্য বিমোচনের লক্ষ্যে খামারের উৎপাদনশীলতা বৃদ্ধির পাশাপাশি আধুনিক প্রযুক্তিনির্ভর পরিবেশবান্ধব সংগ্রহোত্তর ব্যবস্থাপনা জোরদার করা প্রয়োজন। প্রকল্পের সুনির্দিষ্ট উদ্দেশ্য (SPECIFIC OBJECTIVE OF THE PROJECT): প্রকল্পের সামগ্রিক উদ্দেশ্য হলো আধুনিক ফার্মার্স মিনি কোল্ড স্টোরেজ স্থাপনের মাধ্যমে কৃষিপণ্যের সংগ্রহোত্তর ক্ষতি হ্রাস, কৃষকের ন্যায্যমূল্য নিশ্চিতকরণ, কর্মসংস্থান সৃষ্টি এবং কৃষিভিত্তিক অর্থনৈতিক কর্মকাণ্ড সম্প্রসারণের মাধ্যমে কৃষকের আয় বৃদ্ধি ও টেকসই কৃষি উন্নয়ন নিশ্চিত করা। প্রকল্পের সুনির্দিষ্ট উদ্দেশ্যসমূহ: ক. বাণিজ্যিক ভিত্তিতে ফল, সবজি ও অন্যান্য দ্রুত নষ্টযোগ্য কৃষিপণ্য সংরক্ষণের জন্য আধুনিক সুবিধাসম্পন্ন নির্দিষ্ট সংখ্যক ফার্মার্স মিনি কোল্ড স্টোরেজ স্থাপন ও উন্নয়ন। খ. আধুনিক কোল্ড স্টোরেজ প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে বছরে উল্লেখযোগ্য পরিমাণ কৃষিপণ্য নিরাপদে সংরক্ষণ, সংগ্রহোত্তর ক্ষতি হ্রাস এবং সারা বছর বাজারে সরবরাহ ব্যবস্থা শক্তিশালীকরণ।

Photo Gallery

Video