তালহা জুবাইর মাশরুর

প্রকল্প পরিচালক (Project Director)

ফারমার্স মিনি কোল্ড স্টোরেজ
FARMER'S MINI COLD STORAGE

আমাদের পটভূমি 

কৃষি বান্ধব সরকারের যুগোপযোগী নীতির কারণে বাংলাদেশের কৃষি আজ বিশ্বের অন্যান্য দেশের জন্য একটি রোল মডেল হিসাবে বিবেচিত হচ্ছে। কৃষির সকল সেক্টরেই আমাদের সফলতা অভাবনীয়। মাঠ ফসল বিশেষ করে দানা জাতীয় শস্য উৎপাদনে আমরা বিগত কয়েক বছর ধারাবাহিকভাবে সাফল্য অর্জন করে আসছি। এ অর্জন ধরে রাখার পাশাপাশি বর্তমানে উৎপাদিত কৃষিপণ্যের সংরক্ষণ, মূল্য সংযোজন এবং বাজারজাতকরণ ব্যবস্থাকে আরও শক্তিশালী করা অত্যন্ত জরুরি হয়ে পড়েছে।

কৃষি মন্ত্রণালয়, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এবং মাঠপর্যায়ে চাষীদের অক্লান্ত পরিশ্রমের ফলে দেশে ফল, সবজি ও অন্যান্য উদ্যান ফসলের উৎপাদন উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে। কিন্তু পর্যাপ্ত ও আধুনিক সংরক্ষণ সুবিধার অভাবে উৎপাদিত পণ্যের একটি বড় অংশ নষ্ট হয়ে যায়, যার ফলে কৃষক ন্যায্যমূল্য থেকে বঞ্চিত হন। এই ক্ষতি কমাতে এবং কৃষকের আয় বৃদ্ধি করতে আধুনিক প্রযুক্তিনির্ভর ফার্মার্স মিনি কোল্ড স্টোরেজ স্থাপন সময়ের দাবি।

জলবায়ু পরিবর্তন, উৎপাদন বৃদ্ধির ধারা এবং বাজারের চাহিদা বিবেচনায় দেশের বিভিন্ন অঞ্চলে ছোট ও মাঝারি পর্যায়ের কৃষকদের জন্য সহজপ্রাপ্য কোল্ড স্টোরেজ সুবিধা সম্প্রসারণ করা প্রয়োজন। উন্নত দেশগুলোতে আধুনিক কোল্ড চেইন ব্যবস্থার মাধ্যমে কৃষিপণ্য দীর্ঘদিন নিরাপদে সংরক্ষণ করে বাজারজাত করা হচ্ছে, যা কৃষি খাতের টেকসই উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। বাংলাদেশেও গ্রামীণ পর্যায়ে মিনি কোল্ড স্টোরেজ স্থাপনের মাধ্যমে কৃষিপণ্যের অপচয় রোধ, মূল্য স্থিতিশীলতা বজায় রাখা এবং কৃষকের লাভজনকতা বৃদ্ধি করা সম্ভব।

সরকার দেশের পশ্চাৎপদ এলাকার কৃষির সার্বিক উন্নয়নের জন্য বিশেষ গুরুত্বারোপ করেছেন এবং বিভিন্ন নীতিমালা গ্রহণ করেছেন। শস্যের নিবিড়তা বৃদ্ধির পাশাপাশি উৎপাদিত ফসলের সঠিক সংরক্ষণ নিশ্চিত করা সরকারের অগ্রাধিকার পরিকল্পনার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। জনগণের খাদ্য নিরাপত্তা নিশ্চিত এবং দারিদ্র্য হ্রাসের লক্ষ্যে সীমিত ভূমি সম্পদের অধিক ও কার্যকর ব্যবহার যেমন প্রয়োজন, তেমনি উৎপাদিত পণ্যের পরবর্তী ব্যবস্থাপনাও সমান গুরুত্বপূর্ণ।

উপরোক্ত বিষয়াবলীর প্রেক্ষিতে খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণ, কৃষকের ন্যায্যমূল্য প্রাপ্তি এবং দারিদ্র্য হ্রাসের লক্ষ্যে ফার্মার্স মিনি কোল্ড স্টোরেজ স্থাপন একটি সময়োপযোগী ও কার্যকর উদ্যোগ। আধুনিক প্রযুক্তিনির্ভর, পরিবেশবান্ধব এবং কৃষকবান্ধব এই সংরক্ষণ ব্যবস্থা খামারের উৎপাদনশীলতা ও কৃষকের আর্থিক সক্ষমতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।

সেন্টার (প্রকল্প এরিয়া )
FARMERS MINI COLD STORAGE

বরাদ্দকৃত প্রকল্প

মোঃ আরশাদ আলী

Project Type: Mini Cold Storage Containeer
View Project

redterter

Project Type: rtete
View Project

Habibs test

Project Type: gdffdsgdf
View Project
প্রজেক্ট ফটো গ্যালারি​
FARMERS MINI COLD STORAGE

ফটো গ্যালারি

ভিডিও গ্যালারি
FARMER'S MINI COLD STORAGE

ভিডিও গ্যালারি